আকতার হোসেন ভূইয়া শরীফ: বরেন্য রাজনীতিবিদ ময়মনসিংহ ০৯-আসন নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসনের সাবেক জননন্দিত এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী সাহেবের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৮ শে জুলাই ২০২৫ ইং তারিখ রোজ সোমবার খারুয়া ইউনিয়নের টাওয়াইল বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জিয়াউদ্দিন শাহীন, খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন একেএম মাসুম খান সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। উপস্থিত ছিলেন কামরুজ্জামান খোকন, সাবেক প্রচার সম্পাদক, নান্দাইল উপজেলা বিএনপি, তারেক রহমান যুব পরিষদ নান্দাইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব সুমন।
সঞ্চালনার দায়িত্ব ছিলেন জনাব ফজলুল হক মাস্টার সাহেব, খারুয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোবারক হোসেন উজ্জ্বল, আব্দুর রাশিদ,সোহাগ মিয়া, মোশারফ হোসেন সহ আরো অনেক নেতাকর্মীগণ। মরহুম বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।