• ঢাকা |

বগুড়ার গাবতলীতে রতন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন 


নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রুহুল আমিন, বগুড়া জেলা সংবাদ দাতা: বগুড়া বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের পাঁচ পাইকা গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র রতনের কাছে থেকে ৯০ হাজার টাকা ছিনতাই করে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল শেষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তাগণ বলেন মাত্র ৯০ হাজার টাকার কারণে শাহাদতজ্জামান রতনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে গত ১২ই মার্চ একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করে বাড়ী ফিরছিল। চিহ্নিত ছিনতাইকারী ও দূবৃত্তরা রতনের কাছে থেকে ৯০ হাজার টাকা ছিনতাই করে তাকে হত্যার পর কলা বাগানে ফেলে রেখে হত্যাকারীরা চলে যায়। এ বিষয়ে রতনের পরিবারের পক্ষ থেকে গাবতলী থানায় হত্যা মামলা করা হয়। পুলিশ সন্দেহ মূলক ৫/৭ জনকে আটক করে থানায় নিয়ে যেয়ে ২জনকে রেখে বাঁকীদেরকে ছেড়ে দেয়। এতে রতনের পরিবারের লোকজন পুলিশের প্রতি সন্দেহ প্রকাশ করে। রতনের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য মানব বন্ধনে উপস্থিত সবাই প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এবিষয়ে গাবতলী থানার নবাগত অফিসার ইনচার্জ রাকিবের সাথে কথা বললে তিনি জানান আমি থানায় যোগদান করার পর বিষয়টি জেনেছি। রতন হত্যার সাথে যারাই জড়িত থাক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্য আশানুর রহমান, রেজাউল করিম, উজ্জল হোসেন, মোস্তাফিজার রহমান, সোহেল রানা, আলম মিয়া, মেহেরুল ইসলাম, আমিনুর রহমান, রুহুল আমিন, টুকু মিয়া, আঃ হামিদ, জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম, বাবু মিয়া, শরিফা বেগম, মেহের বানু, নুরি বেগম, লিপি বেগম, নাসিমা বেগম সহ কয়েক শতাধিক নারী পুরুষ, বৃদ্ধ।