• ঢাকা |

গাজীপুর নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার


নিউজ প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সাঈদ চৌধুরী: গাজীপুরের পূবাইলে রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ।

রবিবার রাতে পূবাইলের মেঘডুবী এলাকায় আনোয়ার পলিমার কারখানার পাসে কুনসুম আক্তারের বাড়িতে রক্তাক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায় এলাকাবাসী।

পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে দেখতে পায় নিহত ওই নারী ই সেই বাড়ির মালিক কুনসুম আক্তার, নিহত কুনসুম আক্তার পূবাইলের মেঘডুবী এলাকার মৃত আফতাবউদ্দিন এর মেয়ে ।

এলাকাবাসী জানায় বেশ কিছুদিন আগে স্বামীর সাথে বিচ্ছেদ হয় কুনসুম আক্তারের, সেই থেকে বাড়িটি তে একাই বসবাস করে আসছিলো তিনি, নিজের জীবিকা নির্বাহের তাগিদে নিজ এলাকায় মুদি দোকান পরিচালনা করতো সে ।

পুলিশ বলছে প্রাথমিক অবস্থায় বিষয়টি হত্যাকান্ড মনে হচ্ছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।