রায়পুর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জাহাঙ্গীর স্টীল ডিজাইনের আয়োজনে বিভিন্ন প্রান্তিক এসএস মিস্ত্রি ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাবসায়ীদের নিয়ে ফেব্রিকেটর কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে ২০২৬) দুপুর শহরে ফুডলেন্ড রেষ্টুরেন্টে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেডের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মুহাম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনা ও এসএস স্টীল ব্যাবসায়ী আব্দুদুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেবির মার্কেটিং ম্যানেজার রিয়াজ উদ্দিন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেডের ডিলার ও জাহাঙ্গীর স্টিল ডিজাইনের স্বত্বাধিকারী মো: জাহাঙ্গীর হোসাইন।
এসময় সকলের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা, এসকেবিকে এগিয়ে নিতে মানুষের সেবা আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও বক্তব্য দেওয়া হয়। এবং বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। সেমিনারে এসকেবির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরন ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এস কে বির এস এস পাইপ দেশিয় বাজার জয় করে বিদেশেও রপ্তানী হচ্ছে।