• ঢাকা |

এবি যুবপার্টির কেন্দ্রীয় দফতর পূণ:বন্টন ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি পুনর্গঠন


নিউজ প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

সততা, দক্ষতা আর দায়িত্ববোধে উজ্জীবিত  যুব সমাজই দেশকে আলোকিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে— মেজর (অবঃ) ডা: আবদুল ওয়াহাব মিনার
প্রেস রিলিজ: 
এবি যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে দলে সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) ডা: আবদুল ওয়াহাব মিনার এ কথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় রাজনীতির একটি ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশপ্রেমিক ও জনদরদী নেতৃত্বকে বেছে নিতে হবে। এবি পার্টি জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। তাই আগামী নির্বাচনে এবি পার্টির প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সকলে বিশেষ ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, প্রযুক্তি, নৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মনোভাব ও মানবিক নেতৃত্ব—এই চার মৌলিক গুণে গড়ে উঠা যুবসমাজই পারবে ভবিষ্যতের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে। 
বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা বলেন, রাজনৈতিক দলের বৈশিষ্ট্যই হল গতিশীল নেতৃত্ব। এবি পার্টির প্রধান অঙ্গসংগঠন হিসেবে যুব পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দল এখন নির্বাচনমূখী। তাই যুব পার্টির নেতা কর্মীদেরকেও জনগনের কাছে যেতে হবে এবং যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ বলেন, এবি পার্টি ক্ষমতার জন্য মরিয়া নয়, বরং জবাবদিহিতার প্রশ্নে আপোষহীন। দূর্নীতি ও দুঃশাসনের বিপরীতে জনবান্ধব রাষ্ট্র তৈরীতে কাজ করে যাচ্ছে এবি পার্টি। তাই যুব পার্টির নেতা কর্মীদেরকে সেই যোগ্যতায় নিজেদেরকে গড়ে তুলতে হবে।
সভায় যুব পার্টি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পুনর্বণ্টন করা হয়:  
১. আমানুল্লাহ সরকার রাসেল-  যুগ্ম সদস্য সচিব (অফিস)
২. ইন্জিনিয়র কৌশিক আহমেদ,  সহকারী সদস্য সচিব (কর্মসংস্থান ও যুব উন্নয়ন)
৩. শাহিনুর আক্তার শিলা – সহকারী সদস্য সচিব (প্রচার)
৪. আরিফুল ইসলাম – সহকারী সদস্য সচিব (নারায়নগঞ্জ জেলা)
৫. আবদুর রহমান মনির (চট্টগ্রাম মহানগর)
ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা - 
১. মাসুদুর রহমান – আহবায়ক
২. ইমরান হোসেন শিপলু – যুগ্ম আহবায়ক
৩. এ্যাডভোকেট রুহুল আমীন – যুগ্ম আহবায়ক
৪. শরীফ হোসেন – সদস্য সচিব
ঢাকা মহানগর উত্তর কমিটি ঘোষণা
১. মাহফুজুর রহমান ইমতু – আহবায়ক
২. মাহমুদুল হাসান জুয়েল – যুগ্ম আহবায়ক
৩. ইসরাত জাহান লিজা – সদস্য সচিব
সভাপতির বক্তব্যে যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেন— সাম্য, অধিকার ও উন্নয়ন এই মূলনীতির আলোকে এবি যুব পার্টি তার কার্যক্রম পরিচালনা করছে। রাজনীতির গুনগত পরিবর্তন এবং সৎ ও মেধাবী নেতৃত্বের মধ্যমেই জুলাই পরবর্তী বাংলাদেশ ২.০ গঠিত হবে। দেশের মানুষ ফ্যাসিস্টদের প্রত্যাখান করছে। ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে জনগনের জন্য যারা রাজনীতি করে, মতের ভিন্নতার পরেও তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। 
সভা শেষে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে যুব পার্টি কেন্দ্রীয় ও মহানগরের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।