• ঢাকা |

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু (এডিস মশা) প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে  জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) উপজেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আবিদ হোসেন,উপজেলা সহকারী - সেনেটারী ইন্সপেক্টর সৈয়দ নিজামুল হক কাজল  সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল ইসলাম, উপদলনেতা-০১ ফারজানা, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জিহাদ হোসেন, প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগের বিভাগীয় প্রধান মোছাঃ ইসমাত আরা জাহিন, একই বিভাগের বিভাগীয় উপ-প্রধান তিয়া এবং তহবিল সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আল আমিন।
এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।