• ঢাকা |

ব্র্যান্ড নিউ পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো


নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন: ব্র্যান্ড নিউ পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো
ব্র্যান্ড নিউ পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো

বিশেষ প্রতিবেদক: প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের বহুল প্রতীক্ষিত পোভা সিরিজ বাংলাদেশে আনতে যাচ্ছে। বিশ্বব্যাপী প্রশংসিত এই সিরিজটি উন্নত পারফরম্যান্স, আধুনিক ফিচার এবং গেম-চেঞ্জিং প্রযুক্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
পোভা সিরিজ ডিজাইনের জন্য নিউ ইয়র্ক প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ডসে গোল্ডেন অ্যাওয়ার্ড এবং লন্ডন ডিজাইন অ্যাওয়ার্ডসে প্লাটিনাম অ্যাওয়ার্ড জিতেছে। সিরিজের একটি মডেলকে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন সিরিজটি দীর্ঘ ব্যাটারি লাইফ, আধুনিক ডিজাইন এবং উচ্চ পারফরম্যান্সের জন্য তৈরি করা হয়েছে।
রবি আজিয়াতা ও গ্রামীণফোনের ৫জি সেবা চালুর পর বাংলাদেশ ৫জি যুগে প্রবেশ করেছে। টেকনো তাদের পোভা সিরিজের মাধ্যমে সম্পূর্ণ ৫জি অভিজ্ঞতা এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে প্রস্তুত।
যদিও আনুষ্ঠানিক লঞ্চিং ডেট এখনও প্রকাশ করা হয়নি, তবে শীঘ্রই পুরো লাইনআপের বিস্তারিত জানানো হবে।