• ঢাকা |

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মাগুরা সংবাদদাতা: মাগুরা পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পারনান্দুয়ালি ব্যাপারী পাড়ায় ২৫ অক্টোবর শনিবার রাতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, চাকুরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী—সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা মার্কার বিজয়ের জন্য কাজ করতে হবে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের সেবা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।”
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, শহর শাখার আমীর অধ্যাপক আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলার প্রথম সভাপতি মোঃ মাসুদুল আলম,এবং আইবিডব্লিউএফ-এর জেলা সেক্রেটারি ডা. রকিবুল ইসলাম।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন- “জামায়াতে ইসলামী যদি সরকার গঠনের সুযোগ পায়, তবে দেশ থেকে অন্যায়-অত্যাচার ও চাঁদাবাজি নির্মূল করবে, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে, বৃদ্ধদের জন্য ভাতা নিশ্চিত করবে এবং শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে। সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।”
৬ নাম্বার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং  জাহিদুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা প্রধান অতিথিকে আশ্বাস দেন যে তারা সকলে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।