• ঢাকা |

পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ


নিউজ প্রকাশের তারিখ : ৯ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ ও নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে আয়োজিত এ সভায় সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ১৪৪ জন সদস্য অংশ নেন। পরে দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মোফাখখারুল ইসলাম দিলখোশ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে সমসংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রেজওয়ান উজ জামান রাজিব (চ্যানেল ২৪) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক আগামীর সময়)।

দুই সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তালহা বিন নজরুল (দৈনিক নয়াদিগন্ত) ও আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) এবং সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)।

এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে শাহজাহান কবির (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক হিসেবে এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রায়হান উদ্দিন রাসেল নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত নয়জন কার্যনির্বাহী সদস্য হলেন— খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), পরাগ আরমান (এটিএন বাংলা), কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর), মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), তানজীম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাশিদা আফজালুন নেসা (বাসস), মাহফুজুল ইসলাম (আরটিভি), নাভিল এলাহী খান (টি-স্পোর্টস) এবং সামসুল আরেফীন খান (দ্য ডেইলি স্টার)।

ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ইয়াহিয়া মুন্না ও রাহেনুর ইসলাম উপস্থিত ছিলেন।