মোঃ আল আমিন ইসলাম, বেরোবি প্রতিনিধি: দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন কার্যক্রম চালু দাবিতে উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান নেন৷ এ সময় শিক্ষার্থীরা জানান, ব্রাকসু আদায়ে যে বাঁধা হয়ে দাঁড়াবে আন্দোলন হবে তার বিরুদ্ধে।
শনিবার ১৭ জানুয়ারি সন্ধায় প্রতিটি বিভাগের প্রতিনিধিরা ব্রাকসু বিষয়ে আলোচনা করে উপাচার্য ভবনের সমনে জড়ো হয়ে এ কথা জানান।
এতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান, আগামীকালের মধ্যে ব্রাকসুর কার্যক্রম না চালু হলে পরশু দিন থেকে শিক্ষার্থীরা মাঠে নামবে। ব্রাকসু আদায়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা দৃঢ় প্রতিজ্ঞ।ব্রাকসু আদায়ে যে বাধা হয়ে দাঁড়াবে আন্দোলন হবে তার বিরুদ্ধে।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন,প্রশাসন যদি বারবার বিভিন্ন কারণ দেখায় শিক্ষকরা সহযোগিতা করছে না।তার মানে এ প্রশাসন চরমভাবে ব্যার্থ। ব্রাকসু যদি না হয় এ এ ব্যর্থ প্রশাসনের থাকার অধিকার নাই ।আমরা পরশু থেকে কর্মসূচিতে চলে যাব।
উপাচার্য ড.শওকাত আলী বলেন,আমি সবসময় ব্রাকসুর জন্য পজেটিভ। আমি কালকেই কথা বলবো।যদি যাওয়া লাগে আমি যাবো।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের কারণে ১৩ জানুয়ারি ব্রাকসুর সকল কার্যক্রম বন্ধ রাখে ব্রাকসু নির্বাচন কমিশন।