বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় বলেন, এ পৃথিবীর সকলেই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। কেউ কালো, কেউ সাদা, কেউ বধির, কেউ অন্ধ, কেউ শারীরিক ভাবে অসম্পূর্ণ। কিন্তু এরা সবাই সৃষ্টির সেরা জীব, মানুষ। তেমনি এই বাংলাদেশ সব বাংলাদেশীদের জন্য। বধিরদেরও অধিকার আছে এদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করার।
অদ্য শুক্রবার সেগুনবাগিচায় কচি কাঁচার মেলা মিলনায়তনে বধির উৎসব ও বিশেষ আলোচনা সভায়বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আজীবন সদস্য মোঃ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অপর্ণা রায় আরো বলেন, আসন্ন জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে সবাই কাজ করে যাবেন এবং ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন। বিএনপি সরকার গঠন করলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করবো আপনাদের জন্য sign language, কারিগরি প্রশিক্ষণ, বিশেষ সুবিধা, চিকিৎসা সেবা সহ দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে যেন সম্পৃক্ত করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, জাতীয় বধির সংস্থার সাজ্জাদ হোসেন, এ কে এম জাহিদ হাসান দিপু, মনোয়ার হোসেন সুপন, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মাহবুবুল হক, আমির হোসেন খোকন, মোরশেদুর রহমান, সেকান্দার আলী, সাইবার দলের আশরাফুল ইসলাম, মনসুর খান, মিন্টু সম্রাট, প্রমুখ।