• ঢাকা |

শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন'র (এডহক) কমিটির আহ্বায়ক হলেন কামাল হোসেন 


নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন'র এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে শেরপুর জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেনকে আহ্বায়ক করা হয়েছে।১৫ জুলাই বুধবার রাতে বাফুফের সভাপতি তাবিফ আউয়ালের স্বাক্ষরিত ০৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়। নব গঠিত এডহক কমিটিকে আগামী ১৪ অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজন করতে বাফুফে'কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রাজিয়া সামাদ ডালিয়া, আনোয়ার হোসেন ভিপি, সাধন বসাক, ফজলুল হক চৌধুরী অকুল, রবিউল ইসলাম রাসেল, এ.কে এম মঈনুল হক।

এ বিষয়ে মো: কামাল হোসেন বলেন, আমি ক্রীড়ানুরাগী মানুষ। দেশের ফুটবল এবং আমার নিজ জেলার ফুটবল উন্নয়নে কাজ করে যাবো। আগামীতে শেরপুর জেলার উদীয়মান খেলোয়াড়েরা যাতে করে জাতীয় পর্যায়ে যেতে পারে সেটিই থাকবে আমার মূল লক্ষ।