সৈয়দ আতিক: সনাক, টিআইবি ও যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর এর যৌথ উদ্যোগে বুধবা সকালে যুব উন্নয়ন অধিদপ্তর,গাজীপুর এর হলরুমে 'আন্তর্জাতিক যুব দিবস-২০২৬' উদযাপন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর এর সহকারী পরিচালক মোঃ মনসুরুল ইসলামের সভাপতিত্বে এবং সনাক সহ-সভাপতি শেকানুল ইসলাম শাহীর সঞ্চালনায় উক্ত সভায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সনাক টিআইবি, গাজীপুরের সভাপতি যোবেদা আখতার। বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আবু তাহের মোঃ রাকিব, সিনিয়র প্রশিক্ষক হাবিবুর রহমান, সনাকের সাবেক সভাপতি ফাতেমা জোহরা, সনাক সদস্য মোঃ হাসান আলী,সনাক, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর রাশিদুজ্জামান লিটন, রান ফর বেটার বাংলাদেশের সভাপতি সম্রাট হোসেন রুবেল, সনাক সদসয় সাইফুল ইসলাম। সভায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের যুব প্রশিক্ষার্থী, টিআইবির সনাক ও ইয়েস সদস্যগণ, যুব উন্নয়ন অধিদপ্তর,গাজীপুরের শতাধিক কর্মকতা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য "ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্খা" বিষয়ের আলোকে বক্তাগণ বলেন-
বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের বাস্তবতা, জীবনযাপন, অর্থনৈতিক অবস্থা ও সামাজিক পরিবেশ ভিন্ন। কোনো তরুণ হয়তো উন্নত দেশের প্রযুক্তিনির্ভর সমাজে বেড়ে উঠছে, আবার কেউ উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে দারিদ্র্য, বেকারত্ব, জলবায়ু ঝুঁকি কিংবা শিক্ষার সীমিত সুযোগের মুখোমুখি হচ্ছে।