ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোর ও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ প্রতিবাদবার্তায় বলেন, "চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ যখন স্বৈরাচারমুক্ত হয়ে একটি গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কারের লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নামধারী সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড চরম হতাশাজনক।"
তারা লালমনিরহাটে একজন সম্মানিত নারীর হিজাব টেনে খোলার ঘটনাকে নারীজাতির মর্যাদাকে ভূলুণ্ঠিত করার শামিল বলে উল্লেখ করেন।
ছাত্রশিবির নেতৃবৃন্দ হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেইং ফিল্ড’ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।