মোঃ জসীম উদ্দীন, রাজশাহী: রাজশাহীতে ওয়ার্ড বিএনপি নেতা হুমকি দিয়ে গুলি করে গোলাম মোস্তফাকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাজশাহী মহানগরীর ২৯ নং ওয়ার্ডের খোঁজাপুর গোরস্থান মোড়ে। গত ১৪-০২-২০২৬ ইং শনিবার রাত্রি ৮টার পরে গোলাম মোস্তফা এশার নামাজে মসজিদে যাওয়ার সময় রাস্তায় গুলি করে হত্যা করা হয়। মানববন্ধনে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির শতশত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন এই সন্ত্রাসীরা কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারেনা এরা হত্যাকারী। এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের গ্রেফতারের দাবী এবং ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে এলাকাবাসী হত্যাকারীদের ধরে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। ২৯ নং ওয়ার্ডের বিএনপি'র চিহ্নিত সন্ত্রাসী ও খুনি, গোলাম মোস্তফাকে গুলি করে হত্যাকারী ওয়ার্ড বিএনপির যুগ্ন-আব্বায়ক উকিল ও তার সহযোগী তন্ময়, মঞ্জুর, হাসিবুল, শিহাব, নাঈম।