• ঢাকা |

মোকামতলা উপজেলার দাড়িদহ হাট-বাজারে পরিচ্ছন্নতা অভিযান


নিউজ প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো: রুহুল আমিন, বগুড়া জেলা সংবাদদাতা: বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ হাট-বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দাড়িদহ বাজারের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতায়, প্রতিমন্ত্রী ও জননেতা মীর শাহে আলমের নির্দেশনায় এবং মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে দাড়িদহ হাট-বাজারের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। বাজারের সড়ক, দোকানপাটের আশেপাশে এবং জনসাধারণের চলাচলের স্থানগুলোতে জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।

অভিযানে অংশগ্রহণকারীরা জানান, একটি বাজারের সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অভিযান শেষে দাড়িদহ হাট-বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।।