• ঢাকা |

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 


নিউজ প্রকাশের তারিখ : ২ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ হাদিয়াতুল ইসলাম, ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনোজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, কুদরত আলী, ওয়াজেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির, খেলাফত মসলিশের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ।
অনুষ্ঠানে আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যাপারে উপস্থিতিদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।