• ঢাকা |

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোট প্রদানের সুযোগ চেয়ে নির্বাচন কমিশনে প্রহরীদের ৩ দফা দাবী


নিউজ প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: মঙ্গলবার প্রহরীদের ভোটাধিকার নিশ্চিতকরণে ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট তিন দফা দাবী উপস্থাপন করে বাংলাদেশ প্রহরী সমিতি। প্রহরীদের মানবাধিকার নিয়ে কাজ করা এই সংগঠনের আহ্বায়ক রিপন মাহমুদ বলেন, ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী ফ‍্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সুষ্ঠ ভোটের আয়োজন করতে চেষ্টা করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মত প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করলেও দেশের শহর নগরে থাকা বাণিজ্যিক ও আবাসিক ভবনের প্রহরীদের ভোট প্রদানের কোন সুযোগ তৈরি করা হয় নি । সর্বশেষ বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে ঢাকা শহরে ২২ লক্ষ ভবন ছিল যা বর্তমানে ২৫ লক্ষ‍্যের ঊর্ধ্বে। গ্রাম থেকে জীবিকার তাগিদে শহরে আসা অধিকাংশ প্রহরীরা সম্পদ ও শহর রক্ষার আমানতের কাজ করে । ফলে নির্বাচনের সময় ভোট দেওয়ার জন‍্য ঢাকা বা শহর থেকে গ্রামে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। গড়ে ঢাকা শহরের প্রত‍্যেক ভবনে ২ জন নিরাপত্তারক্ষী হিসেবে প্রায় ৫০ লক্ষ প্রহরী বাসবাস করেন । একজন সংসদ সদস‍্য নাগরিকদের এক থেকে দেড় লক্ষ ভোটের সমর্থনে জনপ্রতিনিধি হিসেবে আইন প্রণয়নে ভূমিকা রাখেন । 
এসময় সংগঠনটির পক্ষ থেকে ৩ দফা দাবীর প্রথম দাবী প্রহরীদের ভোট গ্রহণে ভ্রাম্যমাণ বুথ বা লাইভ লোকেশনের মাধ্যমে এ‍্যাপসে ভোট গ্রহনের মত বিকল্প পদ্ধতি অবলম্বন করা। দ্বিতীয়ত প্রহরীদেরকে ভোট প্রদানে উৎসাহিত করার জন‍্য প্রহরীদের জীবন ঘনিষ্ঠ বিজ্ঞাপন বা এড রাষ্ট্রীয় ও বেসরকারি টেলিভিশন এবং পত্র-পত্রিকায় প্রকাশিত করা এবং তৃতীয়ত নির্বাচন কমিশনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ হিসেবে প্রহরীদেরকে অন্তর্ভুক্ত করার দাবী জানান ।