• ঢাকা |

অধ্যাপক ড. জসিম উদ্দিন ZHSUST-এর প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত


নিউজ প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মো: মোর্শেদ আলম: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জসিম উদ্দিন ‘জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর’-এর উপ-উপাচার্য (Pro-Vice Chancellor) হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ৯ অক্টোবর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩২ (১) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ড. জসিম উদ্দিনকে চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অধীনে দায়িত্ব পালন করবেন এবং আইন অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
এরপর, সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে প্রফেসর ড. জসিম উদ্দিন জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যোগদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বিশ্ববিদ্যালয়কে আরও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. জসিম উদ্দিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের একজন অধ্যাপক, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।