স্টাফ রিপোর্টার : ঢাকা-৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ সহকারি সেক্রেটারি ড. আব্দুল মান্নান। আগামী ১৫ দিন ধরে চলবে ‘ডোর টু ডোর ভোটার কন্টাক্ট’ কার্যক্রম।
মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিশেষ নির্বাচনী সভার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয় বলে সামিাজিক যোগাযোগ মাধ্যামে জানান দলটির ঢাকা-৬ আসনে মনোনীত প্রার্থী মহানগর দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের এই প্রচারণায় আগামী ১৫ দিনব্যাপী ‘ডোর টু ডোর ভোটার কন্টাক্ট’ কর্মসূচি চলবে। নারী-পুরুষ, শিক্ষার্থী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিদিনই চলবে গণসংযোগ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির নানা উদ্যোগ। প্রার্থী এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,“মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের চিন্তা, পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য। জনগণই পরিবর্তনের শক্তি।”
প্রচারণার অংশ হিসেবেড. আব্দুল মান্নান ঘোষণা করেছেন একটি বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা, যার মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্য, নাগরিক সেবা ও সামাজিক পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে: পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকায়ন,বুড়িগঙ্গা নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ,আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,গণচিকিৎসা সহজলভ্য করা,সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ,শ্রমজীবী মানুষের কল্যাণে,কার্যকর উদ্যোগ,যাকাতভিত্তিক অর্থনীতি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্জে হাসানা,বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ
পুকুর, জলাধার ও খেলার মাঠ সংরক্ষণ,অবহেলিত পার্কগুলোর আধুনিকায়ন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও উচ্চশিক্ষায় সহায়তা
যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী কার্যক্রম,মসজিদভিত্তিক শিক্ষা ও আলেম সমাজের মর্যাদা রক্ষা,ধর্মীয় সহাবস্থান ও সকল সম্প্রদায়ের নিরাপত্তা
নারীশিক্ষা ও আর্থ-সামাজিক নিরাপত্তা,দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা ও বিকাশ।
তিনি বলেন,“আমরা চাই একটি সুস্থ, আধুনিক, নিরাপদ এবং নৈতিক সমাজ গড়ে তুলতে, যেখানে মানুষ শান্তিতে বাস করবে, সম্মানের সাথে জীবনযাপন করবে এবং দেশের ঐতিহ্য রক্ষা পাবে।”