• ঢাকা |

সাংবাদিক আবদুল হালিম চৌধুরীর ইন্তেকাল 


নিউজ প্রকাশের তারিখ : ১ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্র্রতিনিধি: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ টাইমসের সিনিয়র ফটোসাংবাদিক আবদুল হালিম চৌধুরী আর নেই। তিনি শুক্রবার রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি  এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বেলা ২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আবদুল হালিম চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।