• ঢাকা |

কামারখন্দে দিনব্যাপী বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন  সাবেক এমপি রুমানা মাহমুদ


নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ কামারখন্দ উপজেলার ৪ টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা  মাহমুদ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে খিদির পূজামণ্ডপ, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বাজার ভদ্রঘাট হালদার পাড়া রাধা গোবিন্দ মন্দির, ভদ্রঘাট শাহপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ঝাঐল ইউনিয়নের চাঁদপুর সার্বজনীন গৌর মন্দির, দক্ষিণেশ্বর কালি মাতা মন্দির, রায় দৌলতপুর ইউনিয়নের রায় দৌলতপুর মন্দির, গোপালপুর মন্দির, জামতৈল ইউনিয়নের জামতৈল কালি মাতা ও গোবিন্দ মন্দির,টেংরাইল দুর্গা মন্দির পরিদর্শন করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ।

পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উদ্দেশ্য রুমানা মাহমুদ বলেন, বিগত পনেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে পূজা আসলেই নানান নাটক হতো বিভিন্ন পূজামন্ডপে হামলা করা হতো হামলা করেই বিএনপি নেতা কর্মীদের নামে মামলা করে তাদের উপর অমানবিক নির্যাতন করা হতো।

তিনি আরও বলেন, এবারের শারদীয় দুর্গা পূজা সবচেয়ে বেশি শান্তিপূর্ন ভাবে পালন হচ্ছে।

তারেক রহমান এর সরকার এবছর শারদীয় দুর্গা পূজার জন্য সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম,  কামারখন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শুম্ভনাথ দাসসহ বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।