• ঢাকা |

ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ


নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মনিরুজ্জামান চৌধুরী  নড়াইল থেকেঃ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল গোল চত্তরে এসে শেষ হয়। পরে একই স্থানে পথ সভা করে সংগঠনটি।

পথ সভায় জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মাহ্দুল হাসান সনির সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল,সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান,(শিহাব) জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল সাঈদ বাবু,সদর উপজেলা মহিলা দলের সভাপতি মধুমিতা,জেলা ছাত্রদলেরসহ সভাপতি মোঃ আল আমিন,জেলা ছাত্রদলের সাংগঠণিক সম্পাদক সৈয়দ রুবায়েত তুরশীদ শাথিল,সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন গাজী,সদস্য সচীব নাহিদ হাসান পিয়ার,ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফ হাসান,পৌর ছাত্রদলের সদস্য সচীব জয়নালসহ জেলা বিএনপি,স্বেচ্ছাসেবক দল, যুবদল,ছাত্রদল,শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।