• ঢাকা |

জবির পরিবহন খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ভিপি প্রার্থী একেএম রাকিব


নিউজ প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  (জকসু)  নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন খাতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল”-এর ভিপি প্রার্থী একেএম রাকিব।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও সময়মতো যাতায়াত নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
সময় অনুযায়ী বাস সার্ভিস বাড়ানো:
সকালে ৬টা ও ৮টার ব্যস্ত সময়ে এবং দুপুর ১টা/২:০০ টার দিকে প্রতিটি রুটে বাস সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নতুন বাস, রুট ও ট্রিপ সংযোজন:
১. জবি-ভাঙ্গা, জবি-বেড়িবাঁধ-কামরাঙ্গীরচর-মোহাম্মদপুর, জবি- আড়াইহাজার, জবি-চন্দ্রা রুট সংযোজন।
২. জবি আস্-সুন্নাহ হলে অতিরিক্ত বাস সংযোজন।
৩. চক্রাকার বাস/শাটলের সংখ্যা এবং রুট বৃদ্ধি।
৪. দীর্ঘমেয়াদি সরকারি ছুটি (ঈদ, দূর্গাপূজা) উপলক্ষে বাস ট্রিপ সংযোজন।
৫. রায়সাহেব-বাজার হতে ক্যাম্পাস পর্যন্ত স্বল্প খরচে শাটল সার্ভিস চালু (অটো/কার্ট)।
নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা:
মহিলা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সিট জোন ও বিশেষ বাস চালুর পরিকল্পনা করে ভিপি প্রার্থী রাকিব।
বাস লোকেশন ট্র্যাকার ও ওয়াইফাই সেবা:
শিক্ষার্থীরা যেন বাসের অবস্থান জানতে পারেন, সে জন্য ট্র্যাকার চালু করার কথা বলা হয়েছে। পাশাপাশি সব বাসে ওয়াইফাই সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
শাটল বাস সার্ভিস ও নিরাপত্তা:
ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শাটল সার্ভিস বাড়ানো হবে। জরুরি পরিস্থিতিতে বাস সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার কথা উল্লেখ করেন তিনি।
এম্বুলেন্স:
১. এম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি।
২. রাতে/অসুস্থতায় ঢাকা শহরের যেকোনো স্থানে জরুরি সার্ভিস।
নিয়মিত মেরামত:
প্রতি একমাস অন্তর প্রতিটি বাসের বাধ্যতামূলক সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ।
নিজস্ব বাস সংখ্যা বৃদ্ধি:
রাকিব জানান, জবির নিজস্ব বাস কম থাকার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ে। তাই প্রশাসনের সহযোগিতায় নতুন বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষা ও ইভেন্টভিত্তিক স্পেশাল বাস সার্ভিস:
নবীনবরণ, বিসিএস পরীক্ষা এবং ক্লাব ইভেন্টে প্রয়োজন সাপেক্ষে অতিরিক্ত বাস সার্ভিস নিশ্চিত করা
ডিজিটাল মনিটরিং:
পরিবহন কর্মীদের কার্যক্রম ডিজিটাল অ্যাটেনডেন্সের মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা চালু করার পরিকল্পনা তার ইশতেহারে রয়েছে।
এছাড়াও  তিনি বলেন, জবির পরিবহন খাতকে আরও আধুনিক, দ্রুতগামী ও নিরাপদ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের ভোগান্তি কমানোই আমাদের প্রধান লক্ষ্য।