লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন এর তফসিল ঘোষণার আগে তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়ন ও কাজ শুরু করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখা।
মঙ্গলবার সকালে জেলা শহরের মিশন মোড় চত্বরে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট আয়োজিত মানববন্ধনে সভাপতি করেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় সভাপতি শরিফুল ইসলাম রতন। সঞ্চালনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো:সাদেকুল ইসলাম।
মানববন্ধনে বাংলাদেশ প্রেসক্লাব এর পাচ উপজেলার সাংবাদিকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ডাক্তার নুরুজ্জামান আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাব্বি বাংলাদেশ প্রেসক্লাব হাতীবান্ধা উপজেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ নাজমুল ইসলাম। বাংলাদেশ প্রেসক্লাব পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম এবং অন্যান্য বক্তারা। সকল বক্তার মন্তব্য ব্যক্ত করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই তিস্তা মহাপরিকল্পনার শুভ উদ্বোধন করতে হবে। লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমিদুর রহমান মুকুল, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, বক্তারা অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও কাজ শুরু না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা।