মনছুর আলম, পাবনা: "শাণিত হোক প্রাণিত হোক সত্য শব্দ কবিতা" এই প্রতিপাদ্যে পাবনায় দিনব্যাপী ৪র্থ কাব্যশ্রী লেখক সম্মেলন উদযাপিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলার প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক জাহিদ হায়দার দিনব্যাপী এই লেখক সম্মেলনের শুভ উদ্বোধন করেন।
এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সমবেত হতে থাকে। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলে রেজিষ্ট্রেশন পর্ব। অতঃপ সকাল ৯ : ৪০টায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শিল্পকলা একাডেমি হতে শোভাযাত্রাটি জেলা প্রশাসন অফিসের মোড় প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে কবি ফারহানা আক্তারের সভাপতিত্ব এবং কবি সম্পাদক সালেক শিবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কবি কথাসাহিত্যিক জাহিদ হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার, শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ আকতার জামান, কবি ইসলাম রফিক, কবি রোকেয়া ইসলাম, পিপীলিকা প্রধান ও জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, কবি সৈকত হাবিব এবং কবি সাংবাদিক মাহমুদুল হক দুদু প্রমুখ।
দুপুর ১২ টায় শুরু হয় "নজরুল জীবন ও প্রাসঙ্গিকতা" শীর্ষক আলোচনা অনুষ্ঠানের ২য় পর্ব। এ পর্বে গবেষক ও সম্পাদক ড. মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং কবি কথাসাহিত্যিক নূর কামরুন্নাহার এর সঞ্চালনায় প্রবন্ধপাঠ করেন কবি ও প্রাবন্ধিক খৈয়াম কাদের। আলোচনা রাখেন ড. মাসুদুল হক, ড. মাহফুজা হেলালি, কবি অনীক রহমান বুলবুল, কবি আলোয়ার কামাল, কবি ইব্রাহিম আজাদ, কবি নূরুল ইসলাম বাবুল প্রমুখ।
মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় 'কথা ও কবিতা' নিয়ে অনুষ্ঠানের ৩য় পর্ব। কণ্ঠশিল্পী মাজহারুল ইসলামের সভাপতিত্বে কবি যাযাবর জিয়া ও কুতুবউদ্দিন জালালের সঞ্চালনায় আলোচনা রাখেন, কবি পুলিন রায়, কবি নাহার ফরিদ খান, কবি মাহমুদ ইফতেখার, ড. মনছুর আলম, কবি সাজিদুল ইসলাম, কবি অনু ইসলাম, কবি লুৎফর রহমান, কবি জাহিদ রিপন, কবি আতাউর রহমান, কবি আতাউর রহমান, কবি তাহমিনা কোরাইশী, কবি মারুফা জাহান মুক্তি, ড. মতিউর রহমান, কবি মোহাম্মদ আলী প্রমুখ।
"কবিতায় তারুণ্য তারুণ্যে কবিতা" শীর্ষক আলোচনা পর্ব শুরু হয় বিকাল ৪ টায়। কবি কথাশিল্পী কথা হাসনাতের সভাপতিত্বে এবং শায়ক শোয়েবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি কামরুল বাহার আরিফ, কবি আনিক রুবেদ, কবি অচিন্তা চয়ন, কবি বঙ্গ রাখাল, কবি অনন্ত পৃথ্বীরাজ, কবি শিব শঙ্কর পাল, কবি হাসনাইন হীরা, কবি সালেক শিবলু এবং কবি হারন্য হারুন প্রমুখ।
সবশেষে কাব্যশ্রী সাহিত্য পুরস্কার ও গুণীজন সম্মাননা। কবি সম্পাদক রেহানা সুলতানা শিল্পীর সভাপতিত্বে এবং কবি সালেক শিবলুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক শেখ সানাউল হক, ড. শেখ রেজাউল করিম, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী সৌমি, নোঙর এর মুখ্য সমন্বয়কারী হাসানুজ্জামান, সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান আলতাফ হোসেন, কবি আব্দুদ দাইয়ান সরকার, কবি সাবিদ আল হাসান প্রমুখ।
এবছরের কাব্যশ্রী আজীবন সম্মাননা পেলেন কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধের গবেষক রফিকুল রশিদ। সাহিত্য পুরস্কার পেলেন কবি শামীম হোসেন, কবি আমেনা আফতাব, ছড়াকার দেওয়ান বাদল, কবি মামুন রশিদ, কবি এসএম কাইয়ুম এবং কবি সৈয়দা নাজনীন আখতার।
উল্লেখ্য, ৪র্থ কাব্যশ্রী লেখক সম্মেলনে সমগ্র দেশ থেকে দুই শতাধিক লেখক, কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন।