• ঢাকা |

বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের Feasibility Study-এর কাজ সম্পন্ন


নিউজ প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

ঢাবি সংবাদদাতাঃ চীনের বিশেষজ্ঞ দল চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’ ৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের Feasibility Study-এর কাজ সম্পন্ন করেছে। আজ ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে এসংক্রান্ত তথ্য-উপাত্তের দলিলাদিতে স্বাক্ষর করা হয়। চীনের বিশেষজ্ঞ দলের পক্ষে মি. সান চ্যাং (Mr. SUN CHANG) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রকৌশল দফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাহবুব মুস্তাফা দলিলাদিতে স্বাক্ষর করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, হিসাব পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।