• ঢাকা |

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারনেই চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠছে: ব্যারিস্টার ফুয়াদ


নিউজ প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি বেড়ে চলেছে। এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি পার্টির) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আজ মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের তিনি বলেন,

একটি ভালো ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা রক্ষা। কিন্তু সরকারের সংশ্লিষ্ট বাহিনী থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি অব্যাহত রয়েছে। এটি খুবই দুঃখজনক।

ব্যারিস্টার ফুয়াদ আরও জানান, আমরা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করেছি এবং অপরাধীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি। নতুবা, এই পরিস্থিতি পুরো নির্বাচনের জন্য গুরুতর হুমকিস্বরূপ হতে পারে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিপন্ন হতে পারে।

এসময় এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর সদস্য সচিব জিএম রাব্বি,  বরিশাল -৫ এর প্রার্থী তরিকুল ইসলাম নাহিদ,মহানগর   যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দিনসহ মহানগর ও জেলা নেতৃবৃন্দ।