• ঢাকা |

প্রকৃতির মাঝে গাছা প্রেস ক্লাবের জলতরঙ্গ সফর


নিউজ প্রকাশের তারিখ : ৩১ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ আশরাফুল আলম মন্ডল,গাজীপুর জেলা প্রতিনিধি: সংবাদের ব্যস্তময় জীবনের ক্লান্তি দূর করতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো গাছা প্রেস ক্লাবের দিনব্যাপী বার্ষিক নৌভ্রমণ ‘জলতরঙ্গ সফর-২০২৬’।

আজ (৩১ জুলাই)শুক্রবার সকাল ৮:৩০ ঘটিকায় গাজীপুরের গাছার ধীতপুর ঘাট থেকে সুসজ্জিত একটি নৌযানে এ ভ্রমণের সূচনা হয়। 

"সংবাদের ব্যস্ততা ঠেলে চলো মেতে উঠি নদীর কলতানে" স্লোগানকে সামনে রেখে প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। 

শিক্ষা, প্রযুক্তি ও ঐক্য‌ এই বার্তা নিয়ে আয়োজিত সফরের অংশ হিসেবে নৌযানটি ধীতপুর ঘাট থেকে যাত্রা শুরু করে নদীপথে গাজীপুরে বিভিন্ন নদী ও বিল এলাকায় গমন করে। 

জলের টানে,হাওয়ার ছন্দে দিনব্যাপী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ আড্ডা স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রেস ক্লাব পরিবারের সদস্যরা পরম আনন্দে দিনটি উদযাপন করেন।

অনুষ্ঠানের সমাপনীতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা জানান, পেশাগত কাজের নিরবচ্ছিন্ন চাপ কাটিয়ে উঠে সাংবাদিকদের শারীরিক ও মানসিকভাবে প্রফুল্ল করতে এবং পারস্পরিক ঐক্য অটুট রাখতেই এ ধরনের নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। আগামীতেও প্রেস ক্লাবের পক্ষ থেকে এমন উৎসবমুখর ও শিক্ষণীয় ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।