মোঃ সাইফুল্লাহ, মাগুরা: " তরুন্যের প্রথম ভোট' দাঁড়িপাল্লা'র পক্ষে হোক" এই শ্লোগান নিয়ে এবং অন্যায়,অবিচার,সন্ত্রাস,দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তিনদিন ব্যাপী (রবি,সোম ও মঙ্গলবার) ৯টি ইউনিয়নের বিভিন্নস্থানে ৯টি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ গুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর - কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মোঃখায়রুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর আমীর অধ্যাপক ফারুক হুসাইন , নায়েবে মাওলানা শফিকুর রহমান বাচ্চু, সেক্রেটারী হাফেজ মাওলানা আবুল বাশারসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।