• ঢাকা |

আইএফআইসিব্যাংক আয়োজিত দিনব্যাপী মুদ্রা ব্যবস্থাপনা কর্মশালা


নিউজ প্রকাশের তারিখ : ৯ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক আইএফআইসিব্যাংক তার শাখার মুদ্রা ব্যবস্থাপনা আরও সুসংহত ও আধুনিক করার লক্ষ্যে সম্প্রতি দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।

০৪ এপ্রিল, ঢাকার পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ার এ অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন ব্যাংকের ঢাকা ও আশেপাশের শাখার ৬শতাধিক কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) এর পরিচালক জনাব এ.কে.এম. রেজাউল করিম নগদ ব্যবস্থাপনা, নীতিমালা ও আধুনিক পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আইএফআইসিব্যাংক পিএলসি এর কাস্টমার সার্ভিস সেন্টারের প্রধান জনাব ঠাকুর লক্ষণ চন্দ্র ঘোষ এবং কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব উইলিয়াম চৌধুরী।

অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন নোট নীতিমালা, নোট সর্টিং, জাল নোট সনাক্তকরণ ও রিপোর্টিং প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।