• ঢাকা |

কালিয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ


নিউজ প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মো: মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে। উপজেলার নড়াগাতী অঞ্চলের বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম ব্যাপক গণসমর্থন পাচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ অক্টোবর'২৫) কালিয়া ও নড়াগাতীর   আশপাশের কয়েকটি গ্রামে গণসংযোগকালে তিনি বলেন,
“নড়াগাতীর মানুষ পরিবর্তনের পক্ষে। তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই নিষ্ঠা, সেবা ও দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে। ইনশাআল্লাহ নড়াগাতীর শতভাগ ভোট ধানের শীষেই পড়বে।”
গণসংযোগে যোগ দেওয়া সাধারণ ভোটাররা বলেন, নড়াগাতীসহ পুরো কালিয়া এলাকায় দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বৈষম্যের কারণে মানুষ নতুন নেতৃত্বের প্রতি আস্থা দেখাচ্ছে। স্থানীয় যুব সমাজ, কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণে নির্বাচনি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।