মোর্শেদ আলম মালেক রাজবাড়ী: পুরাতন রেট শিডিউল বাতিল পূর্বক ৮০% রেট শিডিউল বৃদ্ধির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।গতকাল ১৫ই জুলাই দুপুর ১২ টায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির প্রাঙ্গণে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ও স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি গোলাম কাইয়ুম হোসেন, সাধারণ সম্পাদক অনিক মোল্লা, সদস্য মোঃ সাইফুল ইসলাম, খোন্দকার রেজাউল ইসলাম, মোঃ আরাফাত, মোঃ হাসান হামিম, কাজী আবুল বাশার প্রমূখ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে মিনি ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছি। সব সময় বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখেছি।কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান গুলো দিনে দিনে অবহেলিত হচ্ছে। দীর্ঘ ৮ বছর যাবৎ আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের রেট সিডিউল বৃদ্ধি হয়নি।
আগামী দশ দিনের মধ্যে রেট সিডিউল বৃদ্ধি না হলে আমরা সকল ঠিকাদারগণ পল্লী বিদ্যুতের কাজ স্থাগিত রাখব।