কুমিল্লা প্রতিনিধি: মোচাগড়া শান্তির নীড় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে অসচ্ছল লোকদের মাঝে উপহার পণ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া শান্তির নীড় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মৃতঃ মোহাম্মদ সামছুল ইসলাম ওরফে জারু মোল্লা বাড়ীতে অত্র সংঘের
সভাপতি ও মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ মাস্টারের সভাপতিত্বে মোঃ মানিকুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা মোহাম্মদ তাজুল ইসলাম মামুন, সহকারী প্রধান শিক্ষক শাহিনাজ পারভীন, হেড মাওলানা মোঃ খোরশেদ আলম সরকার, সিনিয়র শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলাম, প্রবীন শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, সুজন (সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা শাখা সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া, সমাজসেবক খন্দকার সাইফুজ্জামান, মোঃ নুরুনবী খাঁন, মোঃ এরশাদুজ্জামান, আবুল কাশেম, শাহজাহান শিরাজ, শাহিন মোল্লা, সুলতান আহমদ, মোঃ নুরুল ইসলাম মোল্লা, হাফেজ মোঃ কাউছার আলম প্রমুখ। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, কোষাধ্যক্ষ কবির আহমেদ, সদস্য শফিকুল ইসলাম,
হাজী আব্দুল খালেক, হাজী আব্দুর রশিদ, মোঃ রেনু মিয়া, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোল্লা বাড়ী জামে মসজিদ খতিব মোঃ ইয়াসিন,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।