• ঢাকা |

নীলফামারীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারে জরিমানা, হর্ণ জব্দ ও ধ্বংস


নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:


নীলফামারী প্রতিনিধি: শব্দদূষণ প্রতিরোধে 'শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প'-এর আওতায় নীলফামারী সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়। মঙ্গলবার (১৬ জুলাই ২০২৫) পরিচালিত এই অভিযানে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।

অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে এক যানবাহনের বিরুদ্ধে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দুইটি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এ সময় চালকদের হর্ণ ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়াও লিফলেট বিতরণ, সচেতনতামূলক স্টিকার লাগানো এবং সরাসরি পরামর্শ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় সূত্র জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।