কুমিল্লা প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নের লক্ষ্য নিয়ে কুমিল্লায় আত্মপ্রকাশ করেছে একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট (এপিএমডি)। একই সঙ্গে আগামী দুই বছরের জন্য সংগঠনটির ১৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লাকে সভাপতি এবং কালের কণ্ঠের জাহিদ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। সোমবার নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় প্রবীণ সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের খায়রুল আহসান মানিক কমিটি ঘোষণা করেন।কমিটিতে সহসভাপতি হয়েছেন এনটিভির মাহফুজ নান্টু। যুগ্ম সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তৈয়বুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের মহিউদ্দিন আকাশ, অর্থ সম্পাদক আমার দেশের এম হাসান, দপ্তর সম্পাদক জাগো কুমিল্লার অমিত মজুমদার, প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদের মারুফ কল্প, প্রচার সম্পাদক দৈনিক আমার শহরের মোহাম্মদ শরীফ এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক স্টার নিউজের আবদুল্লাহ আল মারুফ।
নির্বাহী সদস্যরা হলেন সাপ্তাহিক মেগোতির সম্পাদক আসিফ মান্না, এখন টেলিভিশনের মাসুদ আলম, সমতট অনলাইনের বিল্লাল হোসেন রাজু, সাপ্তাহিক আমোদের ইলিয়াস হোসাইন, দ্য ক্যাপিটাল নিউজের সাইফুল ইসলাম সুমন, নয়া দিগন্ত ডিজিটালের ফাহিম মুনতাছিম, প্রতিদিনের বাংলাদেশ ডিজিটালের হাসিবুল ইসলাম সজিব, বাংলাদেশ টাইমসের আল আমিন কিবরিয়া এবং ইনকিলাবের ভিক্টোরিয়া প্রতিনিধি মো. রাকিব হোসেন।
এ ছাড়া এপিএমডির ছয় সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।এতে রয়েছেন এটিএন বাংলার খায়রুল আহসান মানিক, গোমতী সংবাদের মোবারক হোসেন, এখন টেলিভিশনের খালেদ সাইফুল্লাহ, আজকের পত্রিকার দেলোয়ার হোসাইন আকাইদ, মাই টিভির আবু মুছা এবং নয়া দিগন্তের হাবিবুর রহমান চৌধুরী।
উপদেষ্টা পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সময়ের সঙ্গে পরিবর্তনশীল গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে কাজ করবে সংগঠনটি।
সভাপতি মহিউদ্দিন মোল্লা বলেন, নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, গবেষণা ও সেমিনারসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এপিএমডির মূল লক্ষ্য হলো দক্ষ ও প্রশিক্ষিত গণমাধ্যমকর্মী তৈরি এবং পেশাগত উৎকর্ষের মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়ন।