• ঢাকা |

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ


নিউজ প্রকাশের তারিখ : ৭ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও ওয়াকফ প্রশাসক ওয়াকফ ব্যবস্থাপনা, সম্পদের সুরক্ষা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং ওয়াকফ সম্পদের উন্নয়ন ও জনকল্যাণমূলক ব্যবহারের বিষয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে।

এ সময় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ