• ঢাকা |

মাগুরায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের দুই সহকারী পুলিশ সুপারের যোগদান


নিউজ প্রকাশের তারিখ : ৯ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা পুলিশের সঙ্গে সংযুক্ত হয়ে ছয় মাস মেয়াদী বাস্তব প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের দুইজন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মাগুরা জেলায় যোগদান করেছেন।

নবাগত কর্মকর্তারা হলেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) বাপী কুমার দাশ এবং সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মোঃ সাব্বির আহমেদ। তাঁদের আগমন উপলক্ষে পুলিশ সুপার, মাগুরা মোল্লা আজাদ হোসেন জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার নবাগত কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, প্রশিক্ষণকালীন সময়ে দায়িত্বশীলতা, পেশাগত দক্ষতা অর্জন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে নবাগত সহকারী পুলিশ সুপাররা মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে ভবিষ্যতে দক্ষ ও জনমুখী পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে উঠবেন।