• ঢাকা |

ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মাওলানা মোঃ আবু ইউসুফ


নিউজ প্রকাশের তারিখ : ১৮ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন— ঈদ মোবারক।

পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে আনন্দ, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্বের মহিমান্বিত বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন।

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের সম্মানিত জনগণের কল্যাণ ও উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে এই জনপদকে একটি উন্নত ও মানবিক জনপদে পরিণত করার প্রত্যয় নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

মানবিক রাজাপুর–কাঁঠালিয়া গড়ার স্বপ্নদ্রষ্টা মাওলানা মোঃ আবু ইউসুফ বিশ্বাস করেন—জনগণের ঐক্য, ন্যায়ভিত্তিক নেতৃত্ব এবং উন্নয়নের সঠিক পরিকল্পনার মাধ্যমে রাজাপুর ও কাঁঠালিয়াকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও উন্নয়নের অঙ্গীকারে ঐক্যবদ্ধ হই। 

মহান আল্লাহ আমাদের প্রিয় রাজাপুর–কাঁঠালিয়াকে সুখী, সমৃদ্ধ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার তাওফিক দান করুন।