এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: "মৎস্য উপ-খাতে স্থিতিস্থাপক সবুজ বৃদ্ধির জন্য প্রযুক্তি ও পদ্ধতি গ্রহণ করা" স্মার্ট প্রকল্পের আওতায়, উপ-প্রকল্প পিসি কালচার(মাছ চাষ)বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১২ নভেম্বর (বুধবার) সকাল ১১টা হতে দিনব্যাপি সাতক্ষীরা উন্নয়ন সংস্থা(সাস) এর স্টার সেন্টারে স্মার্ট প্রকল্পের কর্মশালায় প্রকল্পের ম্যানেজার জনাব বিএম হাবিবুর রহমান এর পরিচালনায় সাস এর নির্বাহী পরিচালক ইমান আলীর স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।সাবেক অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রহমান। ঋণ প্রকল্প সহকারী পরিচালক জনাব এম নুরুল ইসলাম।তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন।
উপস্থিত ছিলেন ঋণ প্রকল্প সহকারী পরিচালক সাধন কুমার দাস,তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন,সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, সাস পরিবেশ কর্মকর্তা শেখ ইমন পারভেজ প্রিন্স, তালা পরিবেশ ক্লাবের সদস্য নাহিদ ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা সংস্থার প্রোজেক্ট ম্যানেজার মৃনাল কান্তী সরকার, পরিবেশ অফিসার জনাব আব্দুল আলীম সহ সাস সংস্থার অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ। অবহিতকরণ কর্মশালায় প্রকল্প কর্ম এলাকার প্রকল্প রিলেডেট সকল স্টেকহোল্ডারদের যেমন: মাছচাষে ক্ষুদ্র উদ্যোক্তা, মাছের খাবার বিক্রেতা, মাছের রেনু উৎপাদনকারী, নার্সারী, ডিপো ও আড়ৎদার সহ সেবামুলক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অবহিতকরণ কর্মালার বিষয়ভিত্তিক আলোচনা করেন ফিরোজা আফরিন সোমা, টেকনিকাল অফিসার ফিশারিজ, পরিবেশ ও আরইসিপি অফিসার মোঃ ইসমে আজম বাধন, এমআইএস এন্ড ডকুমেন্টেশন অফিসার আফিফ ইফতেখার, এডমিন এন্ড ফিনান্স অফিসার মোঃ সাইদুর রহমান।
উল্লেখ্য যে, বিশ্বব্যাংক ও বিকেএসএফ এর সহযোগিতায় ৮০০ জন ক্ষুদ্র উদ্যোক্তা সদস্যের মাধ্যমে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। ঋণআদায়ের মেয়াদকাল দুই বছর ১১ মাস। খুলনা এবং সাতক্ষীরা জেলায় তিনটি উপজেলায় কার্যক্রম চলমান। খুলনায় (পাইকগাছা, কয়রা) সাতক্ষীরা ( তালা) এই প্রকল্পের কাজ চলমান।
এই প্রকল্পের লক্ষ্য হলো ক্ষুদ্র উদ্যোগগুলির সম্পদ সাশ্রয়ী এবং সহনশীল সবুজ প্রবৃদ্ধি বৃদ্ধি করা।
তিনটি লক্ষ্যকে সামনে নিয়ে এ কাজ করা হয়। (১) জলবায়ু সহনশীল (২) সম্পদ সাশ্রয়ী এবং পরিচ্ছন্ন উৎপাদন (৩) সবুজ প্রবৃদ্ধি নিশ্চিতকরণ।