• ঢাকা |

ঈশ্বরগঞ্জ উপজেলায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 


নিউজ প্রকাশের তারিখ : ১৬ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: ২০২৫-২৬ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প এর আওতায় দুই দিন ব্যাপী ১৩ ও ১৪ই এপ্রিল  কৃষক/কৃষাণী প্রশিক্ষণ ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।  
১৪ ই এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে হাবীবা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ময়মনসিংহ জেলার অতিরিক্ত উপপরিচালক(উদ্যান)  সেলিনা পারভীন।
সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার ফারজানা আজাদ সুমী।
দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায়  মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।  এসময় প্রশিক্ষণ শেষে কৃষক/কৃষাণীদের মাঝে বিভিন্ন সবজি বীজ, বিভিন্ন ফলদ ও ওষধি চারা বিতরণ করা হয়।