মনছুর আলম, পাবনা: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী ফলাফল প্রকাশ হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভোট গণনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান, নির্বাচন কমিশনার মাসুদ রানা, সহকারী নির্বাচন কমিশনার মানিক মিয়া রানা, সহকারী নির্বাচন কমিশনার উজ্জ্বল হোসেন সহ সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়। এতে দৈনিক বাংলার সাঁথিয়া প্রতিনিধি আব্দুল হাই সভাপতি, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সাঁথিয়া প্রতিনিধি ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া দৈনিক মানবজমিনের আলিউল অলি ও সমকালের জালাল উদ্দিন সহ-সভাপতি, আরটিভির তাইজুল ইসলাম ও আমার দেশের আরিফুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।