মােঃ সাইফুল্লাহঃ মাগুরায় বাস তল্লাশি করে ১ হাজার ৯শত ৮২ পিচ ইয়াবাসহ বুধবার ২৩ জুলাই বেলা ২টার দিকে মাগুরা শহরের পারনানান্দুয়ালী মডেল মসজিদের সামনে থেকে শাকিল (২৫) নামে এক বাসযাত্রী যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব- ৬
আটক শাকিল কক্সবাজারে রামু উপজেলার দীঘিয়াদীঘি গ্রামের নূরুল আমিনের পুত্র।
র্যাব-৬ এর মাগুরা-ঝিনাইদহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নাঈম আহমেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় একটি আসনে থাকা সন্দেহভাজন বাস যাত্রী শাকিল নামে এক যুবককে তল্লাশি চালিয়ে ১৯৮২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিক আটক করা হয়।
র্যাব জানায়, আটক যাত্রী মাদক বহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং তারা এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান।