গাজীপুর প্রতিনিধি: দৈনিক জনকণ্ঠের সাব-এডিটর, সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার প্রধান সম্পাদক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক উন্নয়ন কেন্দ্র গত ৬ নভেম্বর বৃস্পতিবার বাদ মাগরিব গাজীপুরের টঙ্গীতে শুচি পাঠচক্র ও পাঠাগারের হল রুমে এ আয়োজন করে। সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের পরিচালনায় শাহজাহান সিরাজ সাজু'র জীবনকর্ম নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম নূরুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ আতিক, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সাংস্কৃতিক সংগঠন শেকানুল ইসলাম শাহী, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, কাদেরিয়া টেক্সটাইল মিলস আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারুল হক, টঙ্গী রির্পোটাস ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, নাট্য পরিচালক আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর সভাপাতি মনিরুল ইসলাম রাজিব, কবি শাহীন কাওসার, কবি আতিক শাহরিয়ার, কবি ফুয়াদ সরকার, অভিনেতা রাফিজুল ইসলাম, মরহুমের পরিবারের পক্ষ থেকে ভাই হাসান আল মামুনুর রশিদ, ছেলে সোহান প্রমূখ। স্মৃতিচারণে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র কর্মময় জীবন ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি ৮০ ও ৯০ দশকে টঙ্গীর সাংবাদিকদের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি ছিলেন সদা হাসোজ্জল ও অত্যন্ত বন্ধু বৎসল।