• ঢাকা |

পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে রাস্তা এবং সুয়ারেজ ব্যবস্থা নির্মাণ


নিউজ প্রকাশের তারিখ : ৫ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

এম নজরুল ইসলাম: কেরানীগঞ্জ উপজেলার ৯ নং শুভাঢ্যা ইউনিয়নে ১ নং ওয়ার্ডের শুভাঢ্যা পশ্চিমপাড়া জান্নাতাবাদ ও রুপনগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে সুয়ারেজ লাইন মেরামত ও রাস্তা সংস্কারের কাজ হাতে নিয়েছে পঞ্চায়েত কমিটি।
মূলত জনদুর্ভোগ নিরসনের জন্য পঞ্চায়েত কমিটির নিজস্ব উদ্যোগে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি কমিটি গঠন করে রাস্তাটির সংস্কার ও মেরামতের কাজ চলমান আছে।
এলাকাবাসী জানায়, সরকারি সহায়তার জন্য কয়েকবার আবেদন করেও কোনো কার্যকরী সাড়া মেলেনি। ফলে আর অপেক্ষা না করে পঞ্চায়েত কমিটি রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ ব্যবসায়ী, চাকরিজীবী ও সমাজসেবীরা এই কমিটি গঠন ও নেতৃত্ব দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চায়েত কমিটির উদ্যোগে চলমান রাস্তাটির দৈর্ঘ্য ৯৫০ ফিট প্রস্থ ১২ ফিট সাথে সুয়ারেজ ব্যবস্থা রয়েছে। রাস্তাটি আর সি সি ঢালাই এর মাধ্যমে সালাউদ্দিনের দোকান হতে হেকমতুল্লাহর মাদ্রাসা পর্যন্ত  ৯৫০ ফিট রাস্তা নির্মাণ করা হবে। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩২ লক্ষ ৮০ হাজার, এখন পর্যন্ত শুয়ারের লাইন কমপ্লিট করতে খরচ হয়েছে ১০ লক্ষ টাকা প্রতিদিন কাজ করছে ১০ থেকে ১২ জন লেবার। অতি দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন হবে আশাবাদী পঞ্চায়েত কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সাবেক মেম্বার বশির আহমেদ 
তিনি আরো বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তাটি করার জন্য উদ্যোগ নিয়েছি কিন্তু করতে পারিনি আমাদের এলাকার সকল মানুষের জনদুর্ভোগ, মুসল্লিদের মসজিদে, স্কুলগামী শিক্ষার্থীদের স্কুলে, এবং চাকরিজীবী মানুষের কর্মস্থলে যাওয়া খুবই দুষ্কর ছিল। এ ছাড়া ও প্রসূতিসহ জরুরী রোগীদের প্রয়োজনের সময় হাসপাতালে নিতে বিলম্ব হত। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাওয়ার কারণে সবাই অনেক কষ্টের জীবনযাপন করতো। আমাদের পঞ্চায়েত কমিটির মাধ্যমে এলাকাবাসীর এই জনদুর্ভোগ সমাপ্তি ঘটবে। 
এছাড়াও রাস্তাটি সার্বিক তত্ত্বাবধানে আছেন, মোঃ জুয়েল তালুকদার, মোঃ মিজানুর রহমান, মোঃ শেখ নাসির, মোঃ সাকিল এদের সাথে এলাকার যুব সমাজ, গন্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে এই রাস্তার কাজ চলমান আছে।
এ বিষয়ে এলাকাবাসী সাধারণ জনগণ বলে, এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে আমরা সবাই পরিবার নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারব এবং তারই সাথে রাস্তার কাজ সম্পন্ন হলে আমাদের জীবন যাত্রার মান অনেক উন্নত হবে ও জমা-জমির মূল্য বৃদ্ধি হবে। এছাড়াও এলাকাবাসীর দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাগব হবে। রাস্তা হওয়াতে আমরা বেশ আনন্দিত। শুভাঢ্যা পশ্চিমপাড়া জান্নাতাবাদ ও রুপনগর পঞ্চায়েত কমিটি কে আমরা সাধুবাদ জানাই এবং তাদের এই কার্যক্রম কে আমরা উন্নয়নের একটি রোল মডেল হিসেবে আখ্যায়িত করি। ভবিষ্যতে পঞ্চায়েত কমিটির উদ্যোগে আরো কাজ তরাম্বিত হোক এই আশা কামনা করছি।