• ঢাকা |

টঙ্গীতে শিক্ষাবিদ জসিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আতিক: টংগীর রাইজিং সান একাডেমি'র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন স্যার স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের আয়োজনে ইউনাইটেড মডেল একাডেমি মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিনের সভাপতিত্বে জসিম স্যারের জীবনকর্ম নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক,  রাইজিং সান একাডেমির পরিচালক তৌহিদুল ইসলাম, জহির উদ্দিন, সোবাহান ইকবাল, মোসলেউদ্দিন রাজিব, ওহিদুল্লাহ ও চাঁন মিয়া প্রধান।