• ঢাকা |

মানিকগঞ্জের চরাঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রে রূপ দিতে চান জিন্নাহ কবির 


নিউজ প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

‎দীপক সূত্রধর, মানিকগঞ্জ: ‎মানিকগঞ্জ-১ আসনে বিএনপি থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এস এ জিন্নাহ কবির তিনটি উপজেলার চরাঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রে রূপ দিতে চেয়েছেন। এর মাধ্যমে এলাকার মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং জীবন যাপনের মান আরও উন্নত হবে বলে মন্তব্য করেছেন তিনি।
‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তার নিজ কার্যালয়ে দৈনিক গণজাগরণ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
‎তিনি বলেন, আমার দল যদি আমাকে নির্বাচন করার অনুমতি দেন তবে এ তিন উপজেলার ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, চিকিৎসা ক্ষেত্র ও শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করে সারা বাংলাদেশের মধ্যে মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।
‎জিন্নাহ কবির বলেন, তারেক রহমান যে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা দিয়েছেন তা জনগণের কাছে ব্যাপক সাড়া ফেলেছে । প্রথম দিকে লোক একটু কম হলেও এখন গ্রাম-গঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ ৩১ দফা আগ্রহ নিয়ে শুনছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কোন স্বৈরাচার হবে না।
‎তিনি আরও বলেন, ইতিমধ্যে দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপির প্রার্থীদের নিয়ে তথ্য সংগ্রহ করেছেন। প্রথম পর্যায়ে আমরা যেটা শুনেছি উনি ২০০ আসনের মধ্যে যাদেরকে উনি মনোনয়ন দেবেন তাদেরকে পর্যায়ক্রমে মুঠোফোনে ফোন দিয়ে কাজ করার পরামর্শ দিয়ে আগামী নির্বাচনে সে আসনে ধানের শীষের প্রতীকে বিজয়ী করার জন্য নির্দেশ দিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি একটি নির্দেশ উনি গত ১৮ তারিখে আমাকে দিয়েছেন। এবং উনার পরামর্শের ভিত্তিতে আমার নির্বাচনী কাজের গতি বাড়িয়ে দিয়ে কাজ করে যাচ্ছি।
‎এস এ জিন্নাহ কবির আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিজয় লাভ করবেন।