• ঢাকা |

জয়পুরহাটে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থকের জামায়াতে যোগদান


নিউজ প্রকাশের তারিখ : ৮ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোরছালিন, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপির অর্ধশতাধিক কর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জয়পুরহাট-০২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ। যোগদান অনুষ্ঠানে বিএনপি থেকে আসা এক কর্মী জানান, আগে আমরা বিভিন্ন দলের প্রতীকে ভোট দিয়েছি। এবার জয়পুরহাট-২ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। কিন্তু তাকে দলীয় মনোনয়ন না দেওয়ায় আমরা জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ বলেন, বিএনপির কর্মী-সমর্থকরা জামায়াতকে ভালোবেসে দলে যোগ দিচ্ছেন এটি আমাদের জন্য অনুপ্রেরণার। তাদের সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে কোরআনের আদর্শে বাংলাদেশ গড়ে তুলতে চাই।