সাহেব আলী, মাগুরা: মাগুরায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ, মুগ ফসলের বীজ ও সার এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। গত শনিবার ৪ এপ্রিল বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি বিতরণের শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, মাগুরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম সহ প্রমুখ।
কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা জানান, চলতি বছর খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২ হাজার কৃষকের মাঝে উফশি আউশের বীজ ও সার, ১৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।