স্টাফ রিপোর্টার: বরেণ্য রাজনীতিবিদ, বৃহত্তর ময়মনসিংহের সিংহপুরুষ, ময়মনসিংহ-৯ (নান্দাইল ও ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জননন্দিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরী-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ১নং বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।
গতকাল, ২ আগস্ট ২০২৫, নান্দাইল উপজেলার জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম বিডিআর, সাবেক কোষাধ্যক্ষ, নান্দাইল উপজেলা বিএনপি।
প্রধান অতিথি ছিলেন আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক, নান্দাইল উপজেলা বিএনপি।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:এ কে এম মাসুম খান, সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। তাহমিনা আক্তার রিপা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, নান্দাইল উপজেলা পরিষদ ও সহ-সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। অধ্যাপক জিয়াউদ্দিন শাহিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, নান্দাইল উপজেলা বিএনপি
কামরুজ্জামান খোকন, সাবেক প্রচার সম্পাদক, নান্দাইল উপজেলা বিএনপি, মোবারক হোসেন উজ্জ্বল, নান্দাইল উপজেলা বিএনপি, সুমন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তারেক রহমান যুব পরিষদ, নান্দাইল, মোঃ জুয়েল, বেতাগৈর ইউনিয়ন বিএনপি এনামুল হক, সাবেক সভাপতি, মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি,
এম ডি আল-আমিন খান, সাবেক সভাপতি, বেতাগৈর ইউনিয়ন ছাত্রদল।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন তাজুল ইসলাম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক, বেতাগৈর ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে প্রয়াত নেতার রাজনৈতিক জীবন, আদর্শ এবং এলাকার প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। শেষে মরহুম খুররম খান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।